নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই: এসপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই: এসপি
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই: এসপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “নারায়ণগঞ্জে কোন চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই। ইতোমধ্যে অবৈধ অস্ত্র জব্দ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো অবহেলা হবে না। আমরা সবসময় জনগণের পাশে আছি।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসপি বলেন, “আমি ভয়ঙ্করভাবে যে সমস্যা দেখেছি, তার মধ্যে প্রধান সমস্যা হলো ট্রাফিক। আমরা চেষ্টা করছি ট্রাফিক সমস্যার সমাধান করতে। ট্রাফিক শুধুমাত্র পুলিশের একার কাজ নয়; সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সওজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “এসপি তখনই সফল যখন তার আশেপাশের অফিসার ও স্থানীয়রা ভালোভাবে সহযোগিতা করে। নারায়ণগঞ্জের সমস্যা আমার চেয়ে ভালোভাবে তারা জানেন। আমরা আশা করি, নির্বাচনকে সফল করতে সবাই সহযোগিতা করবে।”

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৮   ১৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা
ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
আমাদের বাড়িতে গৌরির নিয়মেই সব চলে : শাহরুখ খান
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ