বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



রাঙামাটিতে চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে জুই চাকমার গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ সকাল ৮টায় কলেজ গেইট বাজার থেকে শুরু করে ঘাগড়া বাজারসহ বেতবুনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১টায় গণসংযোগ ও পথসভা কর্মসূচির সমাপ্তি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা।

বিশেষ অতিথি ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হাসেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সদস্য নার্গিস আক্তার, অরুনজিতা, হালিমা আক্তার, স্বপ্না ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন যুব সংহতির নেতৃবৃন্দ সাইফুল ইসলাম, সাইমুন ইসলাম, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, রুবেল প্রমূখ নেতা–কর্মীরা।

ঘাগড়া পথসভায় জুই চাকমা বলেন,স্বাধীনতার পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচারণার সময় আমরা মানুষের গভীর আগ্রহ লক্ষ্য করেছি। তবে সবচেয়ে বড় উদ্বেগ রাঙামাটি জেলার কিছু কিছু ভোটকেন্দ্রের নিরাপত্তা। ভোট যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, এজন্য র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ সব বাহিনীকে মোতায়েন করতে হবে। অতীতে আমরা দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয়।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনে বলেন, আজকের পথসভা ও গণসংযোগে এলাকার সাধারণ মানুষ যেভাবে আমাদের স্বাগত জানিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি, জনগণের সমর্থন ও অংশগ্রহণই একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান ভিত্তি। যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে এই আসনে আমরাই বিজয় হবো।

বাংলাদেশ সময়: ২১:৫৫:০৫   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
আগামী ৫ বছরে কমপক্ষে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ