কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে।

সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধরা হলেন: মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০) মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে অবস্থিত একটি পেট্রোল পাম্পে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাম্পসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পেট্রোল পাম্পের মালিক মোহাম্মদ রাজিবসহ তিনজন কর্মচারী। তাদের সবার বাড়ি বাজিতপুর সরারচর এলাকায়।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৩   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ