সিলেট বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক লোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক লোক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



সিলেট বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক লোক

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক লোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত অনুষ্ঠানে তারা যোগদানের ঘোষণা দেন।

সিলেট মহানগরীর ৩৭নং ওয়ার্ডের টিলাগাঁও বাজারে শনিবার (২০ ডিসেম্বর) ওয়ার্ড বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এ সময় সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৭ বছর সংগ্রাম করেছি। তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে চাই।

ওয়ার্ড কৃষক দলের সভাপতি আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবীর শাহীন, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু, নিহার রঞ্জন পুরকাস্থ।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৯   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী
চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ