চট্টগ্রাম নির্বাচনের প্রস্তুতি দেখতে সরেজমিনে ভোটকেন্দ্রে পরিদর্শন জেলা প্রশাসক

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম নির্বাচনের প্রস্তুতি দেখতে সরেজমিনে ভোটকেন্দ্রে পরিদর্শন জেলা প্রশাসক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



চট্টগ্রাম নির্বাচনের প্রস্তুতি দেখতে সরেজমিনে ভোটকেন্দ্রে পরিদর্শন জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আমাদের কেবল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

তিনি উপস্থিত সব কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৩   ১৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ