সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি উপজেলার বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং সেসব সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার তাসিমুজ্জামান-এর সভাপতিত্ব ও পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক সভাপতি উপজেলা প্রেসক্লাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান বাবু, উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হাবিবুর রহমান, শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক
জাকারিয়া জাহাঙ্গীর,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরিষাবাড়ী আহ্বায়ক, গোলাম হোসেন কিবরিয়া প্রমুখ।

মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঢেউটিন, চেক এবং হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ‘ভিক্ষুক পুনর্বাসন’ কর্মসূচির আওতায় দুইজন ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে ২৮ প্রকার পণ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:০৪   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ