বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মামুনুর রহমান ওরফে ‘বাবা মামুনের’ বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন।

অভিযান সূত্রে জানা যায়, মামুনুর রহমান বোয়ালমারী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা সরবরাহ করে আসছিল। গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় তার বাড়িতে অভিযান চালায়। ওই সময় তল্লাশি করে দুই হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মামুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ শুক্রবার বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মামুন মোল্যার শয়নকক্ষের আলমারি থেকে ১১টি প্যাকেটে মোট দুই হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

সেনা ক্যাম্প জানায়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩০   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ