কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না : ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না : ফখরুল
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না : ফখরুল

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশ ক্রান্তিকাল পার করছে, আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সাবধান থাকতে হবে। এই দেশে কোরআন ও সুন্নাহের বাইরে কোনো আইন করতে দেব না।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশ যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। নিজেদের মধ্যে ভুল করে বিভেদ অনৈক্য সৃষ্টি করে যেন চক্রান্তকারীদের হাতে না পড়ি। এমন হলে দেশ এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকেই বিভ্রান্ত ছাড়ান আমরা কোরআন ও সুন্নাহের আইন চাই না। আমরা কোরআন ও সুন্নাহের মধ্যে থাকতে চাই। আমি গর্বিত। আমি একজন মুসলমান, ইসলাম সত্য ও ন্যায়ের পথে সবসময় নিয়ে যায়।
ইসলাম শান্তির ধর্ম, আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি বিরাজ করুক। বিএনপি ক্ষমতায় আসলে এই জেলার মানুষ ও দেশের উন্নয়নে কাজ করবে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে খতিব, ইমাম, মাওলানাদের মাসিক সন্মানী ও ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের মাসিক সন্মানীসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কাজে অবদান রেখে গেছেন। তিনি পবিত্র মক্কা শরিফের আরাফাতে একটি নিম গাছ রোপন করেছিলেন, সেই গাছ জিয়া গাছ নামে পরিচিত। বিএনপি সেই পথের পথিক। দেশের শতকরা ৯০ভাগ মানুষ মুসলমান,আমাদের ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার জন্য বিএনপিই সবচেয়ে বেশি ভ’মিকা পালন করেছে। সকলের সহযোগীতায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘গত ১৭ বছর এই দেশের মানুষ জঙ্গির ভয় থেকে মুক্তি পেয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। তবে এই আন্দোলনে প্রায় দুই জার জনকে প্রাণ দিতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তার সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তিনি এখন খুবই অসুস্থ। তিনি তার সারাজীবন মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন।’

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবর রহমান তুহিন, হাফেজ মো. রশিদ, বড় মসজিদের ইমাম খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৭   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ