জানুয়ারির ৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জানুয়ারির ৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে ডিএমপি কমিশনার
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



জানুয়ারির ৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।’

তিনি জানান, এ পর্যন্ত মামলার তদন্তে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে।

ডিএমপি কমিশনার জানান, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে এবং তদন্তে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে। বিষয়টি উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘এই মামলার বিষয়ে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে এবং তদন্তের স্বার্থে যতটুকু প্রকাশ করা সম্ভব, সেটুকুই আজ আপনাদের জানিয়েছি। আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান বিস্তারিতভাবে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন।’

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫৬   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ