চুয়াডাঙ্গায় সাইকেল শোরুম থেকে বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় সাইকেল শোরুম থেকে বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



চুয়াডাঙ্গায় সাইকেল শোরুম থেকে বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক সাইকেল শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করেছে যৌথবাহিনী।

রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়নপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়। এ সময় শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। আটক করা হয় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে।

আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২০   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ