নারায়ণগঞ্জের শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জের শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লায় ছাত্রদল নেতা রাকিব হত্যাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জনতার সহায়তায় ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মেম্বার ফতুল্লা থানা শ্রমিক লীগের সহসভাপতি এবং কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলেই শিয়াচর তক্কার মাঠ এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর একটি অটোরিকশায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত ধাওয়া চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর মেম্বারের বিরুদ্ধে ছাত্রদল নেতা রাকিব হত্যা মামলাসহ ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।
আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪১   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


“লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় ঝুঁকিপূর্ণ পারাপার, গোপালপুর-মৈনট ঘাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ
সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত
বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন না মঞ্জুর, সেনাসদস্য বেলাল কারাগারে
স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরে ছাত্রলীগ কর্মী মহর ও স্বপন হত্যা মামলার রায় ১২ আগস্ট
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আদালতে সোপর্দ
মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব-১১’র ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত
পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা
যে কারণে বিয়ে ভাঙে অভিষেক-কারিশমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ