জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উগ্রবাদ-জঙ্গিবাদ নির্মূল, দাঙ্গা-কাইজ্জা নিরসন এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।

শুক্রবার (১৪ আগস্ট) সালথা বাজারের একটি মসজিদে জুমার নামাজের সময় তিনি মুসল্লিদের উদ্দেশে এ বক্তব্য দেন।

বক্তব্যে ওসি বাবলুর রহমান খান বলেন, সমাজ থেকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মাদক ও সহিংসতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দাঙ্গা-কাইজ্জা ও সামাজিক বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণভাবে বসবাস এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সচেতনতামূলক এ বক্তব্যে মসজিদের ইমাম, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২০   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্মার্ট জীবনের সেরা সঙ্গী- স্মার্ট জোন & রাছিন-ফুল টেলিকম
কালকিনি বাজারে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা ৭৫ হাজার
সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ