সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি খাস জমিতে তোলা এক অসহায় ব্যক্তির মুদি দোকান জোরপূর্বক দখল করে রাতারাতি স্থানীয় বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার বলারদিয়ার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায়।

​অভিযুক্ত ব্যক্তি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী দোকান মালিক মো. শামীম হোসেনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দোকান ও জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাঁর কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত ৪ আগস্ট তিনি সরিষাবাড়ী থানায় মারামারির একটি অভিযোগ দায়ের করেন। তখন বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত থানার তদন্ত কর্মকর্তা দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন এবং দোকান তালাবদ্ধ করে চাবি থানার হেফাজতে রাখা হয়।

​তবে শামীমের অভিযোগ, বিবাদীরা প্রশাসন ও স্থানীয় নেতাদের সিদ্ধান্ত উপেক্ষা করে নকল (ডুপ্লিকেট) চাবি বানিয়ে তালা খোলে এবং ভেতরের সব মালামাল সরিয়ে ফেলে। অভিযোগে ফ্রিজ, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ ৬৬ হাজার ৯০০ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়।

​পরবর্তীতে শুক্রবার সকালে তালাবদ্ধ সেই দোকানে চেয়ার-টেবিল বসিয়ে ‘৩নংঝ বলারদিয়ার বিএনপি কার্যালয়’ লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

​বিরোধপূর্ণ দোকানে এভাবে রাজনৈতিক সাইনবোর্ড টাঙানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আব্দুল খালেক, হযরত আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

​অভিযুক্ত বিএনপি নেতা গোলাম মোস্তফার সাথে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

​এ প্রসঙ্গে পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ​”আমাদের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির একমাত্র অফিস চৌধুরী মোড়ে অবস্থিত। এর বাইরে দলের কোনো দ্বিতীয় কার্যালয় নেই। কেউ যদি ব্যক্তিগত উদ্দেশ্যে বিএনপির নাম ভাঙিয়ে অফিস বানায়, তবে দল এর কোনো দায়ভার নেবে না।”

ভুক্তভোগী শামীম হোসেন ও তাঁর স্ত্রী রবি আক্তার তাঁদের মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২৩:০৬   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ