ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন নতুন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৩৩৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১০৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার নিজস্ব এলাকার ২৪ জন এবং অন্যান্য জেলার ১৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। বর্তমানে দুই হাসপাতালে নতুন ও পুরোনো রোগীসহ মোট ৯৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী কয়েকটি জেলার রোগীরাও ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার হাম পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২০:২১   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ