ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠন থেকে ‘বিদায়ের’ ইঙ্গিত দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন তারা।
এ অবস্থায় নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক জানতে চান, আজকেই ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সম্ভাবনা আছে কিনা।

জবাবে রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। কোনো ইন্সট্রাকশন আমার কাছে আসেনি।
যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তবে আসবে।’

তিনি বলেন, ‘দলের হাইকমান্ড নিঃসন্দেহে তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কি কথা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে—এটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস সিরিজ আকারে আপনাদের বলে দেব।

অপরদিকে, বিএনপির মহাসচিবের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৩   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ