ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ, জাতীয় পার্টির স্থগিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ, জাতীয় পার্টির স্থগিত
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ, জাতীয় পার্টির স্থগিত

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এই ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ইশরাত ফারজানা। এ সময় ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী হাফিজ আহম্মেদের মনোনয়নপত্র স্থগিত ঘোষণার পাশাপাশি একই আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনির প্রার্থিতা বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, ঠাকুরগাঁওয়ে মোট আসন তিনটি। ঠাকুরগাঁও-১ আসনে তিনজন মনোনয়ন দাখিল করেছেন, তাদের সবগুলোই বৈধ।

ঠাকুরগাঁও-২ আসনে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রার্থী। এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্র সঠিক না থাকাসহ তিনি এবং তার পক্ষে কেউ উপস্থিত ছিলেন না।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা আরও জানান, তবে যাদেরগুলো স্থগিত করা হয়েছে। আগামীকাল রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন; পরবর্তীতে চূড়ান্ত বিষয়টি জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৮   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ