মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

প্রথম পাতা » চট্টগ্রাম » মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

মিয়ানমারে পাচারকালে সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় শুক্রবার রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্টসহ বাংলাদেশি ১১ জনকে আটক করা হয়।

অপরদিকে, কোস্টগার্ডের একই জাহাজ রোববার ভোররাতে সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মিয়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মিয়ানমারের ৭ জন নাগরিককে আটক করে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দ মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাচার ও চোরাচালানরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৩   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ