ফরিদপুরে ফুটপাতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ফুটপাতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



ফরিদপুরে ফুটপাতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুর শহরের ফুটপাতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড়, নিউ মার্কেট ও থানা রোড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা করা অর্ধশতাধিক ব্যবসায়ীকে সরিয়ে দেয়া হয়। তাদের সতর্ক করে দেয়া হয়, পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন জানান, ফুটপাতে অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। এতে করে জনসাধারণের চলাচলে বিঘ্ন হচ্ছিল। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজকে তাদের সড়িয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৫   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ