এনসিপিকে ১০ আসন ছাড়ার খবরে মুখ খুললেন জামায়াত নেতা তাহের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনসিপিকে ১০ আসন ছাড়ার খবরে মুখ খুললেন জামায়াত নেতা তাহের
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



এনসিপিকে ১০ আসন ছাড়ার খবরে মুখ খুললেন জামায়াত নেতা তাহের

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দেয়ার খবরকে ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তাহের বলেন,

এটা কাল্পনিক (১০ আসন ছাড়ের তথ্য)। এটা সত্য নয়।

‘অনেক দল ও জোট আপনাদের সঙ্গে আছে, সেক্ষেত্রে ক্ষমতায় গেলে কাকে প্রধানমন্ত্রী কাকে করা হবে’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই তখন সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে না।’

এসময় সাম্প্রতিক সময়ে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের। বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হলে তার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। এ সময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে আলোচনায় উঠে আসে আগামী নির্বাচন ইস্যু।

পরে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে আসেন আলোচনায় অংশ নেয়া জামায়াত নেতারা৷ দলটির নায়েবে আমির তাহের আলোচনার খুঁটিনাটি বিষয় তুলে ধরে বলেন, বিগত দিনে দেশে যত রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সৃষ্টি হয়েছিল। আগামীতে কোনো পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পরবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৪:২৬   ১৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব - স্পীকার
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
আজকের রাশিফল
​সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠানে তালা ও টাকা লুটের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ