গ্যাসের দাম বেশি নেওয়ায় সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাসের দাম বেশি নেওয়ায় সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



গ্যাসের দাম বেশি নেওয়ায় সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী পৌর এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার ‘মানিক ইলেকট্রনিক্স’ এবং ‘মুগ্ধ ইলেকট্রনিক্স’ নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে এলপিজি সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দাম নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মানিক ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা এবং
মুগ্ধ ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা অর্থাৎ দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো বিক্রেতা যদি পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি টাকা দাবি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

বাংলাদেশ সময়: ২১:১৮:৪৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ