সরিষাবাড়ীতে ​গরু চুরির চেষ্টাকালে ২ যুবক আটক, পুলিশে সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ​গরু চুরির চেষ্টাকালে ২ যুবক আটক, পুলিশে সোপর্দ
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে ​গরু চুরির চেষ্টাকালে ২ যুবক আটক, পুলিশে সোপর্দ

জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ী জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই যুবক। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে আওনা ইউনিয়নের বাটিকামারি পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।আটককৃতদের পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বাটিকামারি পশ্চিম পাড়া এলাকা থেকে একটি লাল রঙের গরু চুরি করার সময় স্থানীয় কয়েকজন নারী চোরদের দেখে ফেলেন। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুই যুবককে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন, বাটিকামারি গ্রামের মকরম হোসেনের ছেলে মিজান (৩৫), পোগলদিঘা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে ​মোঃ রুবেল মিয়া।

​ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী চোরদের আওনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগমের নিকট নিয়ে যান। প্যানেল চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, “গরু চুরির সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে পরিষদে নিয়ে আসে। এরপর আমি সরিষাবাড়ী থানার ওসির সাথে কথা বলে ইউপি সদস্য ফজর আলী ও গ্রাম পুলিশের মাধ্যমে তাদের থানায় হস্তান্তরের ব্যবস্থা করি।”

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, এলাকাবাসী গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫৫   ২৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিতে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ