নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা

প্রথম পাতা » খেলাধুলা » নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা

ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের বিষয়ে ঘোষণা আসার আগে মাঠে নামবেন না বাংলাদেশের ক্রিকেটাররা।

হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন এ ঘোষণা দিয়েছেন।

দুপুর আড়াইটায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘এগুলো বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি।
আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন।
ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’

সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আরো বলেন, ‘মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না।
যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’

এদিকে, আজ আপত্তিকর মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি। তাকে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। পাশাপাশি বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহায়তা চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৭:২৭   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ