প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু

জনগণকে শক্তিশালী হতে হবে। প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

তিনি বলেন, ‘আমরা চাই আগামীর বাংলাদেশে পরিবর্তন আনতে, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই। রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে।
প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে।’

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি নাগরিক হিসেবে নারীদের আরো বেশি অংশগ্রহণের আহ্বান জানান।

বিএনপি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চায় বলে জানিয়েছেন আমীর খসরু।
তিনি বলেন, ‘আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড—সেটা চাকরি-বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক।’

এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশি করে রাজনীতিতে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা।

পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘এটা কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা বিশ্বের সব দেশে আছে।
আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ।’

বাংলাদেশ সময়: ১৬:১০:১৮   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ