বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের

বৈশ্বিক ইন্টারনেট থেকে দেশটিকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে ইরান সরকার, এমন দাবি করেছেন দেশটির ডিজিটাল অধিকারকর্মীরা।

ইরানের ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচ’র বরাতে শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্যা গার্ডিয়ান।

সংস্থাটি জানায়, ‘শুধু সরকারি কাজের জন্য ইন্টারনেট ব্যবহারের একটি গোপন পরিকল্পনা চলছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারি মুখপাত্ররা ইঙ্গিত দিয়েছেন, বর্তমান ইন্টারনেট বিচ্ছিন্নতা স্থায়ী রূপ নিতে পারে। ২০২৬ সালের পর অবাধ ইন্টারনেট সংযোগ আর নাও থাকতে পারে।’

ফিল্টারওয়াচের প্রধান আমির রশিদি বলেন, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যেসব নাগরিকের কাছে সরকারি ‘ক্লিয়ারেন্স’ থাকবে বা যাদের সরকারিভাবে যাচাই করা হবে, কেবল তারাই ফিল্টারকৃত বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সাধারণ নাগরিকদের জন্য সীমিত ‘জাতীয় ইন্টারনেট’ ব্যবস্থাই চালু রাখা হবে।

সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর গত ৭ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান সরকার, যা এখনো পুনরুদ্ধার হয়নি। নির্বাসিত শেষ শাসকের পুত্র রেজা পাহলভির আহ্বানে ৭ ও ৮ জানুয়ারি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আগের শান্তিপূর্ণ আন্দোলন ওই দুই দিনে সহিংস রূপ নেয়; বিভিন্ন সরকারি স্থাপনা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নেয়।

ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। তবে শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫২   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ