পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেমের চেয়ারপার্সনের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেমের চেয়ারপার্সনের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেমের চেয়ারপার্সনের সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম)- এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজ।

আজ বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ে অফিস কক্ষে তারা সাক্ষাৎ করেন।

এ সময় বিভিন্ন কোম্পানির প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা তৈরিতে মতামত জানান ইউরোচেমের প্রতিনিধি দল।

‎‎উপদেষ্টা বলেন, বাংলাদেশ বাস্তব সম্মত ও ভবিষ্যৎ উপযোগী টেকসই ও ন্যায্য ফ্রেমওয়ার্ক নিয়ে আগ্রহী। প্রতিযোগিতামূলক বৈষম্য রোধে একটি একক ও অভিন্ন কমপ্লায়েন্স কাঠামো অত্যন্ত জরুরি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানান তিনি।

‎‎তিনি অতি দ্রুততম সময়ে স্টেকহোল্ডার সভা, ইউরোপিয়ান ইউনিয়ন ও পাশ্ববর্তী দেশের আইন পর্যালোচনা করে চূড়ান্ত নির্দেশিকা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

নুরিয়া লোপেজ ‎বলেন, ইউরোপিয়ান কোম্পানিগুলোর সহায়তার বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে। বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও শতকরা ১শ’ ভাগ পুনব্যবহারযোগ্য প্যাকেজিং নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৯   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউপি সদস্যের পিতা
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা
পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : সেতুমন্ত্রী
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
​সরিষাবাড়ীতে কবিরাজের আঙুল বিচ্ছিন্ন করে যুবকের থানায় আত্মসমর্পণ
মাদারগঞ্জে নেশার টাকার জন্য কলহ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী
আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ