ভোট লুট করতে আসলে মাজা ভেঙে দেব : এনসিপি নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোট লুট করতে আসলে মাজা ভেঙে দেব : এনসিপি নেতা
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



ভোট লুট করতে আসলে মাজা ভেঙে দেব : এনসিপি নেতা

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান বলেছেন, ‘মিডিয়া ব্ল্যাক আউট চলছে। আমাদের নিউজ না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। চারিদিকে অস্ত্রের ঝনঝনানি দেখছি। এই দেশে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীকে নির্বাচিত হতে দেওয়া হবে না।
কেউ ভোট লুট করতে আসলে মাজা ভেঙে দেব।’

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীতে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আলী নাছের খান বলেন, ‘ধানের শীষের প্রার্থী কাউকে প্রতিদ্বন্দ্বীই মনে করছেন না। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে।
আমাদের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের এক নেতাকে গুলি করা হয়েছে। আমি নিরাপত্তা চেয়ে বাসন থানায় আবেদন করেছি।’

তিনি আরো বলেন, ‘শোনা যাচ্ছে, ভোট লুট করে নিয়ে যাবে।
ভোট লুট করতে আসলে মাজা ভেঙে দেব। গাজীপুর-২ সহ সারা দেশে ১১ দলীয় জোটের জোয়ার উঠেছে। মানুষ আমাদেরকে ভোট দিবে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নানা ধরনের ষড়যন্ত্র করছেন। সবাইকে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৫   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ