ফের ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, জামায়াত জোটে যুক্ত হলো আরও একটি দল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফের ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, জামায়াত জোটে যুক্ত হলো আরও একটি দল
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



ফের ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, জামায়াত জোটে যুক্ত হলো আরও একটি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী এখনো ১৮দিন। এই নির্বাচন সামনে রেখে গঠিত হয়েছিল জামায়াতের নেতৃত্বাধীণ ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য। তবে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। ১১ দলীর আসন সমঝোতার সেই জোট হয়ে যায় ১০ দলের। অবশেষে আসন সমঝোতার এই জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে ইসলামী আন্দোলন নয়, জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি‘।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী একটি দেশ গড়তে চাই। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি ১১ দলীয় জোটে পরিণত হলো।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১ দলীয় জোটে যুক্ত হয়েছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। আমরা আজ নতুনভাবে শুরু করছি।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৮   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ