সরিষাবাড়ীতে গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন মিয়া এবং ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ওয়াসিম মুন্সির বাড়িতে অজ্ঞাত একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে (পেট্রোল বোমা সদৃশ) তাদের বসতঘর লক্ষ্য করে নিক্ষেপ করে। এসময় দুষ্কৃতকারীরা মো. লিটনের বাড়ির বেড়া ভাঙচুর করে পালিয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ রাত আনুমানিক ৪টার দিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৪০   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ