বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ বন্দরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে মাহামুদনগর এলাকায় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটকরা হলেন মাহমুদনগর এলাকার শাহজাহানের ছেলে নুর আলম (৪৬), একই এলাকার আওলাদের ছেলে মো. সেলিম (৩৫), দুলাল মিয়ার ছেলে মো. শহীদ (৫০) ও মদনগঞ্জ এলাকার দবির সরদারের ছেলে মো. লিটন (৩৪)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং নগদ ৪,৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫২   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ