‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা, গুঞ্জন তুঙ্গে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা, গুঞ্জন তুঙ্গে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা, গুঞ্জন তুঙ্গে

পাকিস্তানের কোনো নায়িকা নয়, ঢালিউডের নতুন সিনেমা ‘রকস্টার’-এ মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রধান নায়িকা চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী সাবিলা নূর। শোবিজে এমন গুঞ্জন এখন তুঙ্গে।

সিনেমাটির প্রযোজনার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে, তাদের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না। শাকিবের আগ্রহে বাংলাদেশি নায়িকাই থাকবেন প্রধান নায়িকা হিসেবে।

এরপরই শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে আবারও জুটি গড়ছেন সাবিলা। সবকিছু পরিকল্পনা মতো এগোলে দ্রুতই হবে চুক্তি। যদি ‘রকস্টার’-এ সাবিলা মেগাস্টারের সঙ্গে আবারও জুটি গড়েন তবে এটি হবে এ জুটির তৃতীয় সিনেমা।

সর্বপ্রথম ‘তাণ্ডব’ সিনেমায় জুটি হিসেবে রুপালি পর্দায় ধরা দেন শাকিব-সাবিলা। বর্তমানে শাকিবের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এ সিনেমার কাজ শেষ হলেই ‘রকস্টার’ সিনেমার কাজ শুরু হবে, আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

এদিকে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘রকস্টার’ সিনেমায় দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য পরিচালকের সঙ্গে একাধিক আলোচনা শেষ করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। তার অভিনীত সিনেমার চরিত্রটি পছন্দ হয়েছে।

তবে এ সিনেমায় সত্যি অভিনয় করছেন কি না মিথিলা ও সাবিলা, সে প্রসঙ্গে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি দুই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৫৪   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে অভিনেত্রী
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ