হল না পেয়ে অবশেষে ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

প্রথম পাতা » ছবি গ্যালারী » হল না পেয়ে অবশেষে ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



হল না পেয়ে অবশেষে ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকছেন। লাস্যময়ী এই নায়িকাকে নিয়ে ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমা তৈরি করেন নির্মাতা সৈয়দ আর ইমন। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ইতিবাচক সাড়া না পেয়ে ইউটিউবে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে নির্মাতা সৈয়দ আর ইমন বলেন, ‘পরিকল্পনা করেছিলাম ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দেয়ার। তখন জুলাই গণ-অভ্যুত্থান হয় এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তারপর নানা রকম জটিলতার কারণে আমাদের রিলিজ ডেট পেছাতে হয়েছে। যুক্তরাষ্ট্রেও আমরা হল পাচ্ছি না। কদিন পরেই রোজা শুরু হবে। আমাদের স্পনসররা আর অপেক্ষা করতে চাইছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে রিলিজ করে দেব।’

নির্মাতা জানান, বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই ঈদের আগেই সিনেমাটি বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে অর্ধাঙ্গিনী। গল্প এগিয়েছে মৌসুমীকে কেন্দ্র করে। সৈয়দ আর ইমন বলেন, ‘সময়ের সঙ্গে মানুষের জীবনের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে জীবনযুদ্ধের ধরনটাও। এখন মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না। এমন ভাবনা থেকেই তৈরি হয়েছে সিনেমাটির গল্প।’

অর্ধাঙ্গিনীর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। তীব্র শীতে কষ্ট করে শুটিং করতে হয়েছে সবার। নির্মাতা বলেন, ‘সবাই অনেক কষ্ট করে শুটিং করেছেন। বিশেষ করে মৌসুমী আপা যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে আট ঘণ্টা পাহাড়ের ওপর প্রচণ্ড বাতাসে কীভাবে শুটিং করেছেন, তা ভেবে এখনো অবাক হই।’

সৈয়দ ইমরান জানিয়েছেন, টেলিফিল্ম বানানোর পরিকল্পনা করেই শুটিং শুরু হয়েছিল অর্ধাঙ্গিনীর। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে অর্ধাঙ্গিনীর একটি প্রিমিয়ার শো করা হয়। সে সময় এর দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরে সিদ্ধান্ত হয় হলে মুক্তি দেওয়ার। নতুন করে সংযোজন-বিয়োজন শেষে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ ঘণ্টা ৫৬ মিনিট।

মৌসুমী ছাড়া অর্ধাঙ্গিনী সিনেমায় আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৮   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, মেলান্দহে যুবক গ্রেফতার
সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন, ২৪ ঘণ্টার মাথায় যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
ফরিদপুর জেলা খেলাঘরের জন্মজয়ন্তী উদযাপন
জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা
পুনঃনিয়োগ পেলেন জামালপুরের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন করিম সিদ্দিক
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ