জামালপুরে ইটের নিচে পুঁতে রাখা ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ইটের নিচে পুঁতে রাখা ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ, আটক ২
রবিবার, ১ মার্চ ২০২৬



জামালপুরে ইটের নিচে পুঁতে রাখা ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ, আটক ২

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিনব কায়দায় ইটের নিচে পুঁতে রাখা টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১ মার্চ) বিকেলে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এবং ভোক্তা অধিকার অধিদপ্তর শহরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালায়। তল্লাশিকালে দেখা যায়, গোডাউনের মেঝেতে ইটের নিচে বিশেষ কায়দায় গর্ত করে তেলগুলো লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকে টিসিবির লোগো সম্বলিত দুই লিটারের মোট ৭২২টি বোতল (১৪৪৪ লিটার) উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে র‌্যাব।

অভিযান শেষে র‌্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই স্পটে অভিযান পরিচালনা করি। অসাধুচক্র তেলগুলো ইটের নিচে পুঁতে রেখেছিল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন: “জব্দকৃত বোতলগুলোর গায়ের মোড়ক তুলে ফেলা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো টিসিবির পণ্য। সরকারি এই পণ্যগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ না করে এখানে অবৈধভাবে মজুত করা হয়েছিল।”

পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সিন্ডিকেটের সঙ্গে আর কে কে জড়িত, তা বের করতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩৯   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপি পার্থ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ