জাতীয় স্মৃতিসৌধে সংসদের চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় স্মৃতিসৌধে সংসদের চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন
রবিবার, ৮ মার্চ ২০২৬



জাতীয় স্মৃতিসৌধে সংসদের চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং অন্যান্য হুইপরা।

রোববার (৮ মার্চ) স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এসময় কিছুক্ষণ নিরবতা পালন করে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত

কামনা করা হয়। এরপর চীফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনকারী ৬ জন হুইপ হলেন মো. জি কে গউছ; রকিবুল ইসলাম মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু; এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু; মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আসন্ন সংসদ অধিবেশন সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। আমরা আশা করি, বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:২৩   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ