জামালপুরে অবৈধ গরুর হাট গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অবৈধ গরুর হাট গুঁড়িয়ে দিল প্রশাসন
শনিবার, ১৪ মার্চ ২০২৬



জামালপুরে অবৈধ গরুর হাট গুঁড়িয়ে দিল প্রশাসন

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ডাকপাড়া এলাকায় ‘আদর্শ কল্যাণ সংস্থা’র ব্যানারে অবৈধভাবে গড়ে ওঠা একটি গরুর হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে হাটটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

​দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই ডাকপাড়া এলাকায় এই গরুর হাটটি পরিচালিত হয়ে আসছিল। খবর পেয়ে আজ জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার-এর নেতৃত্বে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।

​অভিযানে হাটের জন্য নির্মিত সব অস্থায়ী ঘর ও বাঁশের কাঠামো ভেঙে দেওয়া হয়। ​অবৈধভাবে টাঙানো সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় হাট না বসানোর ব্যাপারে কড়া নির্দেশনা প্রদান করা হয়।

​জনস্বার্থে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতার জন্য মাঠে উপস্থিত ছিলেন, জামালপুর পৌরসভার প্রতিনিধি দল।
​বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং ​পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার জানান, নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই অবস্থান অব্যাহত থাকবে। স্থানীয় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৪   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ