ইরানে আগ্রাসন নিয়ে নতুন হুঁশিয়ারি চীনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে আগ্রাসন নিয়ে নতুন হুঁশিয়ারি চীনের
সোমবার, ২৩ মার্চ ২০২৬



ইরানে আগ্রাসন নিয়ে নতুন হুঁশিয়ারি চীনের

ইরানে ২৪দিন ধরে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। একের পর এক দিয়ে যাচ্ছে সতর্কতা। এবার নতুন হুঁশিয়ারি দিল চীন।

আজ সোমবার (২৩ মার্চ) হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সঙ্গে জড়িত সব পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। একটি ‘বিপজ্জনক চক্র’ রোধ করতে এবং পুনরায় আলোচনায় ফিরে আসার জন্য তারা এ অনুরোধ জানায়।

হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যে চাপ সৃষ্টি করছেন, সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘যদি এই শত্রুতা বাড়তেই থাকে এবং পরিস্থিতির আরও অবনতি হয়, তবে সমগ্র অঞ্চল বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হবে।’

তিনি আরও বলেন, ‘শক্তির ব্যবহার কেবল একটি বিপজ্জনক চক্রেরই জন্ম দেবে।’ এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১২   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ