ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা
সোমবার, ২৩ মার্চ ২০২৬



ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা

লা লিগায় ঘরের মাঠে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। পরিসংখ্যান ও শক্তিতে এগিয়ে থাকলে এদিন ক্যাম্প ন্যুতে লড়াই করতে হয়েছে কাতালানদের। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এতে লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়াল হান্সি ফ্লিকের দল।

রোববার (২২ মার্চ) ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জোয়াও কান্সেলোর কর্নারে হেডে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন উরুগুয়ের সেন্টার-ব্যাক আরাউহো।

প্রথমার্ধে গোলের জন্য ৯টি শট নেওয়া বার্সেলোনা বিরতির পরও শুরুর দিকে চাপ ধরে রাখে। এই অর্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিলেও, একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

শেষ ১০ মিনিটে পাল্টা আক্রমণে ভালো কয়েকটি আক্রমণ করে ভাইয়েকানো। কিন্তু জালে বল পাঠাতে আর পারেনি তারা। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আসরে একাদশ হারের পর, ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভাইয়েকানো।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২৫   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে কলম্বিয়া
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স
সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে
এক যুগ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল আলজেরিয়া
ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ