ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের

প্রথম পাতা » খেলাধুলা » ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের
সোমবার, ২৩ মার্চ ২০২৬



ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের

মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটিকে বড় ব্যবধানে হারানোর পর মাদ্রিদ ডার্বিতেও বাজিমাত করেছে লস ব্লাঙ্কোসরা। আর জোড়া গোল করে এই জয়ের নায়ক বনে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

রোববার (২২ মার্চ) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে ৩-২ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে গত বছরের সেপ্টেম্বরে হারের দারুণ প্রতিশোধ নিল রিয়াল।

এদিন ম্যাচের শুরুতে ভালো খেললেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ৩৩তম মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাথলেটিকো, গোলটি করেন আদেমোলা লুকম্যান। তবে বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল।

৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর মাত্র তিন মিনিট পর গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তবে লড়াই এখানেই শেষ হয়নি।

৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে অ্যাথলেটিকোকে সমতায় ফেরান মোলিনা। এরপর আবারও জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভের্দে। ফলে শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবুও দারুণ রক্ষণ আর গোলরক্ষক লুনিনের ভালো পারফরম্যান্সে জয় নিশ্চিত করে রিয়াল।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাথলেটিকো।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১০   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ