সরিষাবাড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বুধবার, ২৫ মার্চ ২০২৬



রিষাবাড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম খায়রুল ইসলাম, যিনি দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

​মঙ্গলবার দিবাগত রাতে সরিষাবাড়ী থানার এএসআই নুরুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৫ মার্চ) সকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত খাইরুল ইসলাম সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তার বিরুদ্ধে ২০০৩ সালে কোতোয়ালি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং- ১৭০৫/২০০৩)। উক্ত মামলায় আদালত তাকে দুই ধারায় সাজা প্রদান করেন, অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড। জানা যায়, সর্বমোট ১৭ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই খায়রুল ইসলাম পলাতক ছিলেন।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন ​”খায়রুল ইসলাম একজন দণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। যথাযথ প্রক্রিয়ায় তাকে আজ সকালেই আদালতে প্রেরণ করা হয়েছে।”

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৭   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ