ফরিদপুরে ১০০ টাকার তেল পেতে ৩ ঘণ্টা অপেক্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১০০ টাকার তেল পেতে ৩ ঘণ্টা অপেক্ষা
বুধবার, ২৫ মার্চ ২০২৬



ফরিদপুরে ১০০ টাকার তেল পেতে ৩ ঘণ্টা অপেক্ষা

ফরিদপুর প্রতিনিধি : সারা দেশের মতো ফরিদপুরেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মোটরসাইকেল চালকদের ওপর।

বুধবার বিকেলে শহরের ফরিদপুর ফিলিং স্টেশন ও প্রগতি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের কাছে ১০০ টাকার পরিমাণে সীমিত আকারে পেট্রোল বিক্রি করতে দেখা যায়। এতে করে স্বল্প পরিমাণ জ্বালানি সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

স্থানীয় মোটরসাইকেল চালকদের অভিযোগ, জ্বালানি সংকটের কারণে তাদের দৈনন্দিন চলাচল ও পেশাগত কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:১৪   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ