সরিষাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার, ২৫ মার্চ ২০২৬



সরিষাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশি অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়ারকৃষ্ণ এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকার সাইদুর রহমানের ভাড়া বাসায় মাদক কেনাবেচাকালে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার মুলবাড়ী গ্রামের সুজল উদ্দিনের ছেলে সাইদুর রহমান (২৭), বলারদিয়ার গ্রামের নজরুল ইসলামের ছেলে
রাকিব মিয়া (২০) এবং একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে প্রত্যয় (২১)।

তল্লাশিকালে সাইদুর রহমানের পকেটে ৪০ পিস এবং রাকিব ও প্রত্যয়ের কাছ থেকে ১৫ পিস করে মোট ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সরিষাবাড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “পুলিশি অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

মাদক নির্মূলে এলাকায় পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:০২   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ