ডেপুটি স্পীকার এর সঙ্গে আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থা ফাউন্ডেশন এর প্রতিনিধি দলের সাক্ষাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পীকার এর সঙ্গে আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থা ফাউন্ডেশন এর প্রতিনিধি দলের সাক্ষাত
বুধবার, ২৫ মার্চ ২০২৬



ডেপুটি স্পীকার এর সঙ্গে আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থা ফাউন্ডেশন এর প্রতিনিধি দলের সাক্ষাত

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ বুধবার, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব‌্যারিস্টার কায়সার কামাল এর সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে International Foundation for Electoral Systems এর ৩ সদস‌্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল Jhon Joseph Lis (USA), Nanad Marinkovic (Republic of Serbia) এবং Maria Chowdhury (Bangladeshi) সাক্ষাত করেন।

প্রতিনিধিদল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ,সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণের বিষয়ে ইটালিয়ান সফটও‌য়‌্যার ব‌্যবহার, লেজিসলেটিভ ও এডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সঠিকভাবে অর্জন, সংসদীয় কমিটির সংখ‌্যা, সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদের ইতিহাস ও ঐতিহ‌্য, সংসদের বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউট এর রীতি ইত‌্যাদি সম্পর্কে আলোচনা করেন।

এসময় ডেপুটি স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের সঙ্গে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার প্রত‌্যয় ব‌্যক্ত করেন।

প্রতিনিধিদল ডেপুটি স্পীকারের বক্তব‌্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫৬   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ