নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রথম পাতা » চট্টগ্রাম » নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শনিবার, ২৮ মার্চ ২০২৬



নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা এলাকায় ফের জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তিনটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করে নিয়ে গেছে।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে সাগরে মাছ ধরা শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ট্রলারগুলোর মালিক মো. কালু ওরফে মালা হালু, মো. মুস্তাফিজ এবং মীর কাশিম।
এরা তিনজনই শাহপরীর দ্বীপের বাসিন্দা।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫), আবু তাহের (৪০), আবদুল খালেক এবং জাবের মিয়া (২৪)। এরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে।
কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা এনায়েত উল্লাহ বলেন, সাম্প্রতিক এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার তাদের স্বজনদের নিয়ে উদ্বেগে রয়েছে।

তথ্যটি নিশ্চিত করে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে জেলে পল্লীতে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয় জেলেদের দাবি, গত দুই বছরে আরাকান আর্মি বিভিন্ন সময়ে প্রায় ৫০০ জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে প্রায় ৩০০ জনকে পরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে মুক্তি পান। তবে এখনো প্রায় ২০০ জন জেলে তাদের হেফাজতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:১৯   ১৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ