ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ২৯ মার্চ ২০২৬



ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ২৯ মার্চ, ২০২৬ : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ এবং সিরিঞ্জ কেনার জন্যও যথেষ্ট টাকা নেই।’

জাতীয় সংসদে আজ জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) অনুযায়ী, গাইবান্ধা-৪ আসনের সরকার দলীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালটি ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়। যে ধরনের দুর্নীতি হয়েছে, তাতে চলমান প্রকল্পগুলোতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ২৫০ শয্যার হাসপাতালগুলোর নির্মাণ কাজে লুটপাট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, পরবর্তী বাজেটের পর সরকার সীমিত সম্পদের মধ্যে ধাপে ধাপে সব উপজেলার জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য যা প্রয়োজন তা করবে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৭   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ