ফরিদপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



ফরিদপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। “সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ ও সুস্থ জীবন” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় ফরিদপুর শহরের ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।
ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল জান্নাত রাবেয়া,ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,ফরিদপুর পৌরসভার নিবার্হী কর্মকর্তা তানজিলুর রহমান মিলন,ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং জনসচেতনতা বাড়াতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
ফরিদপুর পৌরসভা এখন থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করবে বলে অনুষ্টানে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৫:০৪   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল
মাদক ও বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে
সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
দেওয়ানগঞ্জে ইউএনও’র মধ্যস্থতায় দীর্ঘদিনের রাস্তা বিরোধের অবসান, এলাকাবাসীর স্বস্তি
রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের
ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ