চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি ‌: প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ এর নীতিমালা বাস্তবায়ন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা, প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে বিদ্যালয় ও অফিসে উপস্থিতি বৃদ্ধি এবং ২০২৫–২৬ অর্থবছরে বিদ্যালয়সমূহে প্রেরিত সকল বরাদ্দের যথাযথ ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ
মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা ক্লাস্টারের আকইন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শিহাব খান এবং আকইন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমুর আক্তার।
প্রশিক্ষণে আকইন ভাটপাড়া, মুন্সিবাজার, শরীফ আব্দুল মান্নান ও বাখুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:০০   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ