![]()
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ এর নীতিমালা বাস্তবায়ন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা, প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে বিদ্যালয় ও অফিসে উপস্থিতি বৃদ্ধি এবং ২০২৫–২৬ অর্থবছরে বিদ্যালয়সমূহে প্রেরিত সকল বরাদ্দের যথাযথ ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ
মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা ক্লাস্টারের আকইন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শিহাব খান এবং আকইন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমুর আক্তার।
প্রশিক্ষণে আকইন ভাটপাড়া, মুন্সিবাজার, শরীফ আব্দুল মান্নান ও বাখুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২২:৪৭:০০ ৮ বার পঠিত