ফরিদপুরের নগরকান্দায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্নে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের নগরকান্দায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্নে গ্রেপ্তার
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



ফরিদপুরের নগরকান্দায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্নে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর এক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে নিহতের ভাগ্নে মো. আলমগীর হোসেন (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার নগরকান্দা থানার এফআইআর নং-২৭ (তারিখ: ২৯ মার্চ ২০২৬) মামলায় উল্লেখ করা হয় যে, সদরপুর উপজেলার জাকের ডাঙ্গী এলাকার বাসিন্দা শেখ মোতালেব (৫০)-এর বড় বোন জামেলা বেগম (৬৫)কে ২৭ মার্চ রাত থেকে ২৮ মার্চ ভোরের মধ্যে যেকোনো সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশের সেফটি ট্যাংকের মধ্যে ফেলে রাখা হয়।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার

(নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদ এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল ইসলামসহ একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোর ৪টা ১৫ মিনিটে চরভদ্রাসন উপজেলার গাজীর টেক এলাকা থেকে সন্দেহভাজন আসামি মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এ অবস্থায় খালা জামেলা বেগমের কাছে একাধিকবার টাকা ধার চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষোভের সৃষ্টি হয় তার মধ্যে। পরে পরিকল্পনা করে ২

৭ মার্চ রাতে খালার বাড়িতে গিয়ে টাকা-পয়সা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এরপর মরদেহ সেফটি ট্যাংকে ফেলে গুম করার চেষ্টা করেন এবং ভোরে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আসামি একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৯   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ