আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমের শিশুদের বড় করা কঠিন হলেও একটু বাড়তি খেয়াল পাল্টে দিতে পারে অনেক চিত্র বলে মত অভিভাবকদের। চিকিৎসকরা বলছেন, অটিজম কোনো রোগ নয়, সঠিক ভাবে শিশুদের খেয়াল রাখলে শিশুদের অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব।

ছোট্ট শিশু আরোয়া, বয়স মাত্র পাঁচ বছর। রঙ হাতে কি আঁকছে তা জানেনা সে- তাইতো মা তার হাত ধরে আঁকিয়ে নিচ্ছেন লাল-সবুজের পতাকা।

আরোয়ার মতো এমন অনেক অটিজমের শিশুরা ধরে আছেন রঙ তুলি। কেউ পতাকা, কেউবা বাড়িঘর রঙিন করতে ব্যস্ত। পাশেই আছেন বাবা- মা। অটিজমের শিশুদের বড় করাটা অন্যদের তুলনায় কঠিন হলেও অসম্ভব নয় বলে জানান তারা।

অটিজম কোনো রোগ নয় মস্তিষ্কের বিকাশ জনিত সমস্যা। অটিজমের শিশুদের একটু বাড়তি খেয়াল রাখলে তাদের অভ্যাসে অনেক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের র‍্যালিতে বাংলাদেশ মেডিকেলে এসব কথা বলেন তারা।

দিবসকে সফল করতে হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি করেন চিকিৎসকরা। অটিজমের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করেন তারা।

অটিজমে আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জীবনমান উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৯   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুর আদালত চত্বর থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ