চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

প্রতিদিনই চুয়াডাঙ্গায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, টানা দুইদিন জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জনজীবন দুর্বিসহ হয়ে পড়ছে। প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ৩১ শতাংশ। বৃহস্পতিবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় মৌসুমের।

তিনি আরও বলেন, তিন দিনেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। গরমে সাধারণ মানুষদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ায় ভালো।

মাঝারি তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। গরম থেকে মানুষ বাঁচতে ছায়া শীতল স্থানে বসে বিশ্রাম নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:০৬   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ