সালথায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



সালথায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) ভোররাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালথা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের মৃত মনতাজ শেখের ছেলে সামচু শেখ (৭০), বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত জিল্লুর রহমান মল্লিকের ছেলে মো. সলেমান মল্লিক (৩০) এবং ফরিদপুর সদর উপজেলার আকুন চরপাড়া গ্রামের শাহিদ মোল্যার ছেলে মো. সোহাগ মোল্যা (৩০)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৮   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ